রোজা অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললে বা পান করলে কি রোজা ভেঙে যাবে?

admin Avatar

পবিত্র রমজান মাস চলছে। এ মাসে মুসলমানরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা পালন করেন। রোজা পালনকালীন বিভিন্ন বিষয়ে আমাদের মনে নানা প্রশ্ন জাগে। এর মধ্যে একটি সাধারণ প্রশ্ন হলো— রোজা অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললে অথবা পান করে ফেললে কি রোজা ভেঙে যাবে?

এই প্রশ্নের উত্তর হলো— না, রোজা অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললে বা পান করে ফেললে রোজা ভেঙে যায় না। যদি কোনো রোজাদার ব্যক্তি রোজা থাকার কথা মনে না থাকায় অসাবধানতাবশত কিছু খেয়ে ফেলেন বা পান করেন, তবে তার রোজা বাতিল হবে না। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা (রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

“যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেলল অথবা পান করল, সে যেন তার রোজা পূর্ণ করে। কারণ, আল্লাহ তায়ালা তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন।”

(সহিহ বুখারি: ১৯৩৩, সহিহ মুসলিম: ১১৫৫)

সুতরাং, ভুলে কিছু খাওয়া বা পান করার পর যখনই রোজা থাকার কথা মনে পড়বে, তখনই খাবার বা পানীয় ত্যাগ করতে হবে এবং ঐ দিনের রোজাটি পূর্ণ করতে হবে। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি বিশেষ রহমত।

মাওলানা উমর ফারুকের লেকচারের আলোকে

লেখক: আল মানার ইনস্টিটিউট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *